EIIN: ১২৩১১২


Mobile No: ০১৩০৯-১২৩১১২


E-mail: khighschool1980@gmail.com


প্রতিষ্ঠানের ইতিহাস

বদলগাছী উপজেলার   প্রাচীনতম প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্ত্তিকাহার উচ্চ বিদ্যালয় অন্যতম । প্রতিষ্ঠানটির  প্রতিষ্ঠা কাল ১৯৮০ । প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন জনাব  মোঃ নূরুল ইসলাম কবিরাজ । বিদ্যালয়টি বদলগাছী উপজেলা  সদর হতে  ৬ কিলোমিটার পূর্বে অবস্থিত। অত্র বিদ্যালয়ের একই ক্যাম্পাসে কার্ত্তিকাহার  সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়ের পশ্চিম পাশ দিয়ে কার্ত্তিকাহার  থেকে বদলগাছী যাবার সংযোগ সড়ক অবস্থিত। বিদ্যালয়টিতে  মনোরোম ও শিক্ষাবান্ধব পরিবেশ বিরাজমান। এই আবাহমান বিদ্যালয়টি বেশ কিছু আত্মত্যাগী ও দক্ষ ব্যক্তির দ্বারা আজ অবধি পরিচালিত হচ্ছে। অনেক দানবীর ব্যক্তিত্বের সহানুভূতির পরশে বিদ্যালয়ের কিছু স্থায়ী সম্পদ অর্জন করতে পেরেছে। দক্ষ প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলির সমন্বয়ে শিক্ষনুরাগী এলাকাবাসী-অভিভাবকদের সহযোগিতায় এবং সুশিল পরিচালনা কমিটির হাত ধরে সুনামের সহিত বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। শিক্ষাদানের ক্ষেত্রে বিভিন্ন সময়ে অর্জন করেছে উপজেলা,জেলা,বিভাগ ও রাষ্ট্রীয়ভাবে নানা পুরষ্কার। এরই ধারা অব্যাহত রাখতে ও উত্তরোত্তর সুনাম অর্জনের জন্য বিদ্যালয়টি সম্পূর্ণ মাদক বিহীন ও সুশৃংখল পরিবেশে পাঠদানের উপযোগীতার ধারা রক্ষার্থে সর্বসাধারণ এবং শিক্ষানুরাগী-শিক্ষাবান্ধব ব্যক্তিবর্গের নিকট সার্বিক সহযোগিতা কামনা করছি।